সৎসঙ্ঘ সবসময় আপনার আত্মবিশ্বাসে সহায়ক। সৎসঙ্ঘ এক আত্মিক বন্ধন যা সীমাহীন প্রশান্তি ও পরিতৃপ্তি প্রদান করে। সৎসঙ্ঘ সবসময়ই প্রেরণার উৎসে রূপান্তরিত হয়।

দলবদ্ধ ভ্রমণে ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে অন্যের ওপর চাপিয়ে দেবেন না।

আমি প্রকৃতির সাথে একাত্ম। প্রকৃতির আনুকূল্য আমার চলার পথকে করবে সহজ স্বতঃস্ফূর্ত।

ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। আলোর পথ এখন সুস্পষ্ট।

আমি আমার পরিবেশকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখবো। দেশের সম্পদের যথার্থ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করবো।

আমার ঘুম ও জাগৃতি চমৎকার ছন্দে কাজ করছে। ঘুমানো ও জেগে ওঠা দুটোই এখন আমার ইচ্ছাধীন। আমি এখন পূর্ণ তৃপ্তির সাথে গভীর ঘুমে ডুবে যাচ্ছি। মিনিটে নিজে নিজেই জেগে উঠবো। ঘুম-আলস্যকে বিছানায় ঝেড়ে ফেলে স্বচ্ছন্দে দিনের কাজে লেগে যাবো।

আহাম্মকরাই ভুলের পুনরাবৃত্তি করে। আমি বুদ্ধিমান। তাই ভুল থেকে শিক্ষা নেবো।

অফিসে অভ্যাগতদের সামনে উচ্চকণ্ঠে নিজেদের মধ্যে কথা বলা।

এখন যৌবন যার সেবক হওয়ার শ্রেষ্ঠ সময় তার। প্রথম যৌবনেই আমি সেবক হবো।

আমি নিয়মিত ইবাদত/ উপাসনা/ প্রার্থনা করবো। প্রতিটি কাজ স্রষ্টার সন্তুষ্টির জন্যে করবো। সৃষ্টির সেবায় নিজেকে নিবেদিত করবো। আমার মন ও আত্মা সত্যের আলোয় আলোকিত হবে। আমি স্রষ্টায় সমর্পিত।

কোমল পানীয় কিডনির জন্যে অত্যন্ত ক্ষতিকর। আমি কোমল পানীয় পান ও পরিবেশন করা থেকে বিরত থাকবো।

বর্জনীয়: থুতু লাগিয়ে টাকা গোনা।

সন্তানকে আদব শিক্ষা দেয়া ভিক্ষুককে অনেক ভিক্ষা দেয়ার চেয়ে উত্তম।

কোনো কাজ জানা না থাকলে নিঃসংকোচে অভিজ্ঞদের কাছ থেকে শিখে নিন।

আলোচনার শুরুতে ও শেষে শ্রোতাদের দিকে তাকিয়ে স্মিত হাসি সহকারে দৃষ্টি বিনিময় করুন।

কাউকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে অনুরোধের ভাষায় তাকে তা বলুন।

আলস্য ও অতিভোজনের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে।

শ্রমের ন্যায্য বিক্রয়মূল্য ঠিক করতে কখনোই সংকোচ করবেন না। প্রয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানে এ জাতীয় কাজের পারিশ্রমিক সম্পর্কে খোঁজ নিন।

অন্যের দুর্ব্যবহারের জবাবে আমি সবসময় সুন্দর আচরণ করবো। সদাচরণের ফলে আমারই জয় হবে।

মাসে এক-আধবার কেক খেলেও ঘরে তৈরি কেক খান।

ঋণমুক্ত সচ্ছল জীবন আমার মৌলিক অধিকার। আমি এ অধিকার প্রতিষ্ঠা করবো।

আমি আমার ক্ষোভ, ক্রোধ ও ঘৃণাকে বিশ্বজনীন মমতায় রূপান্তরিত করে সৃষ্টির সেবায় নিবেদিত করবো।

শেয়ার বাজার সুস্থ অর্থনীতি ধ্বংসের ফাঁদ। শেয়ার বাজার আর জুয়ার আড্ডার মধ্যে কোনো পার্থক্য নেই। জুয়ার আড্ডার মালিকদের মতো শেয়ার বাজার থেকে লাভবান হয় বড় ব্যবসায়ীদের চক্র। আর সবসময় সর্বশান্ত হয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

একঘেয়েমিপূর্ণ কোনো কাজ শেষে নিজেকে নিজে পুরস্কৃত করুন। এতে কাজের উদ্যম বহুগুণে বেড়ে যাবে।

চেয়ার বা সোফায় হেলান দিয়ে, গা এলিয়ে বসবেন না। চেয়ারে বসে চেয়ার নিয়ে নাড়াচাড়া করবেন না।

যেকোনো পরিস্থিতি আমি শান্তভাবে মোকাবেলা করবো।

সময়ের শপথ! মানুষ অবশ্যই বিপদগ্রস্ত! তারা ছাড়া, যারা বিশ্বাসী ও সৎকর্মশীল। যারা (সঙ্ঘবদ্ধভাবে) পরস্পরকে সত্যের পথে চলতে এবং সবরে উদ্বুদ্ধ করে।

কোনো পণ্য মেপে দেয়ার সময় ক্রেতাকে অবহিত করুন।

পারস্পরিক আলাপচারিতায় আমি অপরপক্ষকে আগে বক্তব্য শেষ করতে দেবো। তারপর আমি বলবো।

ভালো কাজ ছাড়া কোনো কিছুকেই প্রতিযোগিতা হিসেবে নেবেন না। এতে স্বার্থপরতা ও ক্ষুদ্র মানসিকতা থেকে মুক্তি পাবেন।

ব্যস্ততা দুশ্চিন্তা দূর করে। আমি সবসময় ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবো।

ভ্রান্ত দৃষ্টিভঙ্গি সমস্যাকে সংকটে রূপান্তরিত করে। আর সঠিক দৃষ্টিভঙ্গি সমস্যাকে পরিণত করে নতুন সম্ভাবনায়।

বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার চেষ্টা স্মার্টনেস নয়, এটি পশুসুলভ প্রবণতা। প্রতিটি পশুই সহজাতভাবে বিপরীত লিঙ্গকে নিজের দিকে আকৃষ্ট করে। সত্যিকার স্মার্ট সে-ই যার আত্মপ্রত্যয় ও গুণাবলি স্বতঃস্ফূর্তভাবে তাকে চারপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে।

শোককে আমি শক্তিতে রূপান্তরিত করতে জানি। প্রতিটি শোক হবে আমার শক্তির উৎস।

শরীরের চেয়ে মন অনেক বেশি শক্তিশালী। মনের শক্তি রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি রোগ নির্মূল করে।

আল্লাহর ওপর ভরসা রাখো, কিন্তু সতর্কতা ও করণীয় কর্তব্যে অবহেলা করো না।

ফোনসেটের কাছে কলম ও নোটপ্যাড রাখুন। অন্য কারো জন্যে ফোনে কোনো সংবাদ এলে তথ্য প্রদানকারীর নাম, ফোন নম্বরসহ অন্যান্য তথ্য লিখে রাখুন।

একটি তরঙ্গের অস্তিত্ব ততক্ষণই যতক্ষণ তার গতি আছে। গতি থেমে গেলে তরঙ্গও বিলীন হয়ে যায়

প্রাতিষ্ঠানিক প্রতিটি কাজে বসকেই সবচেয়ে নির্ভুল মডেল মনে করুন।

সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে প্রতিদিন আমি সবদিক দিয়ে ভালো হচ্ছি, সফল হচ্ছি, সুখী হচ্ছি।

সামনে বসা কারো সাথে কথা বলতে হলে ফোনের অপরপ্রান্তের ব্যক্তির অনুমতি নিন।

প্রকৃতির সাথে একাত্ম হয়ে আমি দেহ মন ও আত্মার মাঝে এক ভারসাম্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করবো।

আগে অজু করার জন্যে অন্যকে ধাক্কা দিয়ে সামনে এগুবেন না।

পদোন্নতি বা কোনো সাফল্যে পরিমিতি বজায় রেখে আনন্দ প্রকাশ করুন।

যোগ-ধ্যানের মাধ্যমে আমরা অর্জন করি জ্ঞান, সৌন্দর্য ও ক্ষমতা। আর স্বর্গীয় জ্যোতিতে স্নাত হয়ে লাভ করি পরম প্রশান্তি ও তৃপ্তি।

সুনির্দিষ্ট গোসলখানায় টয়লেটের কাজ করবেন না।

আমার মাথাব্যথা করছে/ মাথায় একটু অস্বস্তি লাগছে। আমি পুরোপুরি সুস্থ ও প্রাণোচ্ছল থাকতে চাই। আমি যখন ০ থেকে ৭ গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় ফিরে আসবো তখন আমার মাথাব্যথা চলে যাবে। মাথা বেশ হালকা ও ফুরফুরে লাগবে। আমি পুরোপুরি সুস্থ সজীব ও প্রাণোচ্ছল হয়ে উঠবো।

খাদ্যবিজ্ঞানের সূত্র অনুসারে খিদে লাগলে খাবো এবং কিছুটা খিদে রেখেই খাবার শেষ করবো। আমি সবসময় সুস্থ থাকবো।

ফোন অফ করার আগে সাইলেন্স মোডে আনুন, তারপর অফ বাটন চাপুন। এতে সেট অন-অফের রিং-টোন বেজে উঠবে না।

বসের প্রিয়পাত্র হওয়ার জন্যে সারাক্ষণ অন্যের দোষ ধরার চেষ্টায় লিপ্ত হবেন না।

দৃষ্টিভঙ্গি

দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করে সাফল্য বা ব্যর্থতা। সঠিক দৃষ্টিভঙ্গি আপনাকে রক্ষা করবে হোঁচট খাওয়া থেকে। আপনি বেঁচে যাবেন ভুল করা থেকে। মনে থাকবে প্রশান্তি। সহজ স্বতঃস্ফূর্ততায় আপনি এগিয়ে যাবেন সফল জীবনের পথে।

পড়া হয়েছে [ 3,075 ]
প্রকাশিত হয়েছে: 31-Dec-2012 (সম:)

“কি বিছানা থেকে উঠবি?

পড়া হয়েছে [ 3,033 ]
প্রকাশিত হয়েছে: 30-Dec-2012 (রবি)

২০১২ সালের ২১ ডিসেম্বর ছিলো Mayan Calender এর শেষদিন। এদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে অনেক কথাবার্তা হয়েছে। সত্যি যে হয় নি তাতো বোঝাই যাচ্ছে।

,
পড়া হয়েছে [ 304 ]
প্রকাশিত হয়েছে: 18-Apr-2013 (Thu)

বৈশাখের নতুন মেন্যূ

,
পড়া হয়েছে [ 977 ]
প্রকাশিত হয়েছে: 14-Apr-2013 (রবি)

শুভ নববর্ষ। সূর্যোদয়ের মধ্য দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলা ১৪২০ সাল, একটি নতুন বছর। নতুন বছরের এই ক্ষণে সবাইকে আন্তরিক শুভেচ্ছা-স্বাগতম।

পড়া হয়েছে [ 4,019 ]
প্রকাশিত হয়েছে: 15-Jan-2013 (Tue)

ভালোই আছি, বুঝলেন? আপনার এই কোয়ান্টাম কোর্স করার দরকার তো দেখিনা!

Pages

Warning: Do not remove form Invisible region.

by Tazim.