১৫ বছর পর মা-বাবা একত্রিত হলেন

A KHAN
আমি ছোট থাকতেই আমার মা-বাবা আলাদা হয়ে যান। অনেক কষ্টে মা আমাকে লালনপালন করেন। খুব ইচ্ছে হতো মা-বাবাকে একসাথে দেখার। কিন্তু সন্তান হিসেবে কষ্ট পাওয়া ছাড়া আমার আর কিছুই করার ছিলো না। ১৯৯৫ সালে আমি কোয়ান্টাম মেথড কোর্স করলাম। ১৯৯৭-এর শেষের দিকে পুরোদমে বাবা-মাকে একত্র করার চেষ্টা শুরু করলাম। এজন্যে গুরুজী কমান্ড সেন্টার এবং মনছবির মাধ্যমে তাদের বোঝানোর পরামর্শ দিলেন। আমি তা-ই করলাম। ১৯৯৮ সালের শেষের দিকে সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘ ১৫ বছর পর আমার মা-বাবা আবার একত্রিত হলেন।