১২০ থেকে ৮১ কেজি

১২০ থেকে ৮১ কেজি
মাইদুল ইসলাম
মাইদুল ইসলাম, অনার্স শেষ বর্ষ (ইংলিশ), ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩০০ ব্যাচের গ্রাজুয়েট

স্টেরয়েডের মতো এলার্জির ওষুধ আমাকে মোটা করে তুলছিলো। একসময় ওজন হলো ১২০ কেজি। ডায়েট চার্ট মেনে ১৫/১৬ কেজি কমালাম। কিন্তু এরপর আর কমছিলো না। জিমের মেশিনে ব্যায়াম করলে প্রচুর খিদে পায়। এতে অতিরিক্ত খাওয়ার অভ্যাস হয়ে যায় বলে জিম ছেড়ে দেয়ামাত্র রাতারাতি মোটা হয়- এটা জানতাম। তাই জিমে যাই নি। আবার ১০০ কেজি ওজন নিয়ে সুইমিং করাও কঠিন। তাই শুরু করলাম কোয়ান্টাম ব্যায়াম। প্রতিদিন এক ঘণ্টা করে। ওজন কমালে আমাকে কেমন দেখাবে- এ ছবিই তখন চোখের সামনে ভাসতো। এখন আমার ওজন ৮১ কেজি।