স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিয়েছি

অনামিকা
আমার কাবিন হওয়ার এক সপ্তাহ পর স্বমী ইতালি চলে যান। প্রথম দিকে জীবন দুর্বিষহ মনে হতো। হতাশা ও অনিশ্চয়তার কারণে খারাপ সঙ্গ, খারাপ কাজ এমনকি মাদকাসক্তির পথ বেছে নিতেও দ্বিধা করি নি। চেষ্টা করেছি আত্মহত্যার।
কোর্স করার পর মনে হয়েছে, কী বোকাই না আমি ছিলাম! যা ছিলো আমার স্বর্ণ সময় তাকে ধূলিস্মাৎ করেছি।
এখন আবার শুরু করেছি গ্রাউন্ড জিরো থেকে। লেখাপড়ায় মনোযোগী হয়েছি, শ্বশুরবাড়ির প্রতি শ্রদ্ধাশীল হয়েছি, স্বামীর প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেছি। খুঁজে পেয়েছি আলোকিত জীবনের সহজ সরল পথ।