- বাংলা
- English
সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম

গত ২৮ এপ্রিল, ২০১১ শান্তিনগর প্রশান্তি হলে অনুষ্ঠিত হয় পুরুষদের মাসিক ব্যায়াম কার্যক্রম। সুস্বাস্থ্যের জন্যে যোগ ব্যায়ামের ভূমিকা নিয়ে আলোচনা করেন মেডিকেল কাউন্সিলর ডাঃ আতাউর রহমান। পাশাপাশি তিনি প্রাকৃতিক খাবার গ্রহণের গুরুত্ব বিষয়েও আলোকপাত করেন। নিয়মিত এ মাসিক প্রোগ্রামে সুস্বাস্থ্য রক্ষায় বিভিন্ন আসন চর্চা ছাড়াও খাদ্য, সৌন্দর্য ও বলিষ্ঠ কণ্ঠস্বর গঠনে স্বরায়ন ও ব্যায়ামের বেশ কিছু আসন অনুশীলন করানো হয়। সেই সাথে দেয়া হয় মেডিকেল কাউন্সেলিং । সন্ধ্যা ৬.৩০টা থেকে অনুষ্ঠিত দুই ঘন্টার মাসিক এ বিশেষ কার্যক্রমে অংশ নেন বিভিন্ন শাখা ও সেল থেকে আগত শতাধিক অংশগ্রহণকারী।