- বাংলা
- English
সুস্থতার জন্যে প্রয়োজন বিশ্বাস
Bangla

ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী
ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৩০০
একটি কথা আছে- Patient cure themselves, Doctors show the way. আমি আমার রোগীদেরকে বলি- দেহটা আপনার, ভালো থাকার প্রাথমিক দায়িত্বও তাই আপনার। আমি ওষুধ ও পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করবো মাত্র। স্রষ্টা আমাদের শরীরে অদ্ভুত সব ক্ষমতা দিয়ে রেখেছেন। আমরা বুঝি না বলেই তা ব্যবহার করতে পারি না। রোগী হওয়াটা আসলে মনের একটি অবস্থা। কেউ কেউ রোগী হয়ে থাকতেই পছন্দ করেন। অন্যদিকে অনেকে আছেন যারা নানান অসুখ নিয়েও দিব্যি সব কাজকর্ম করে যাচ্ছেন। তার ভাষায়- হ্যাঁ, আমি এখন প্রয়োজনে ওষুধ খাচ্ছি, তাতে কি? আমি রোগী নই। অর্থাৎ তিনি রোগী হতে রাজি নন। কোয়ান্টামে মানুষ মূলত এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি খুঁজে পায়। দেহ-মনের ওপর এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ।