সিগারেট আর হাতে তুলি নি

মনোয়ার হোসেন মামুন
ব্যবসায়ী, ৩০০ ব্যাচের গ্রাজুয়েট

কথায় বলে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ সিগারেট ছেড়ে দেয়া। কারণ এটি যতবার ছাড়া হয়, ঠিক ততবার ধরা হয়। এভাবেই চলছিলো গত ১৩ বছর। স্ত্রীর সাথে প্রায়ই মনোমালিন্য হতো। তারপর একদিন ৩০০ তম কোর্সে নাম লেখালাম (সিগারেট ছাড়ার উদ্দেশ্যে নয় অবশ্যই)। কোর্সের ২য় দিন সিগারেট ছাড়ার কৌশল শেখালেন গুরুজী। রাতে বাসায় গিয়ে অটোসাজেশন দিলাম। পরদিন সকালে কোর্সের উদ্দেশ্যে বাসা থেকে বেরুলাম। রিকশায় যেতে যেতে সিগারেট ধরালাম। কিন্তু হলের সামনে পৌঁছতেই বমি হয়ে গেল। সিগারেটটা হাত থেকে ফেলে দিলাম। এরপর আর ঐ জিনিস হাতে তুলি নি। ধন্যবাদ গুরুজীকে। নতুন উপলব্ধি নিয়ে নতুন এক ‘আমি’ বাসায় ফিরলাম।