সান্তিয়ার ছোট ছোট আবদার

ছোট্ট সান্তিয়া বসে ছিলো কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের ওয়েটিংরুমে। মা গেছেন কাউন্টারে ওর জন্যে রক্তের ব্যবস্থা করতে। এর ফাঁকেই ঘুমিয়ে পড়লো সে মায়ের ব্যাগে মাথা রেখে।

৭ বছরের সান্তিয়া ওর বয়সী আর সব শিশুদের চেয়ে একটু অস্বস্তিকর রকম শান্ত। কারণ রক্তরোগ থ্যালাসিমিয়া কেড়ে নিয়েছে ওর সব উচ্ছলতা আর চপলতাকে। গত ৫ বছর ধরে প্রতিমাসে দুব্যাগ করে রক্ত দিতে হয় তাকে। তবে এখনো মার্কেটে গেলে উচ্ছল হয়ে ওঠে সান্তিয়া। বিশেষ করে জুতোর দোকান দেখলে। কারণ জুতো ওর খুব পছন্দের। মায়ের হাত ধরে বায়না ধরে জুতো কিনে দেবার।

আর মা-ও কিনে না দিয়ে পারেন না। কারণ মাসে দুবার ঠিকমতো রক্ত না পেলে যে মেয়ের প্রাণপ্রদীপ নিভু নিভু করে, তাকে যে কোনোকিছু না করা যায় না