সাদাকা জীবনকে নতুনভাবে নির্মাণ করে

স্বাগতম
শিক্ষার্থী, ২৯৭ ব্যাচের শিক্ষার্থী

ছোটবেলায় খুব চঞ্চল ছিলাম। পড়াশোনায়ও তেমন মনযোগ ছিলো না। বড় ভাইয়া কোর্স করার পর আমাকেও করালেন। একে একে আম্মু, বোনকেও করালেন। এখন আর আমাকে পড়তে বসতে বলতে হয় না। কারণ আমি জানি, আমার পক্ষেও বড় কিছু করা সম্ভব। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এখন আমরাই বাবা-মাকে বোঝাই। রমজানে করসেবা (মাটির ব্যাংক বিতরণ, উচ্ছ্বাস স্মারক বিতরণ) কার্যক্রমে অংশগ্রহণ করে বেশ আনন্দ পাই। বিশেষ নিয়তে এসব কাজ করে যেমন সফলতা পাওয়া যায় তেমনি সৃষ্টির সেবায় অংশগ্রহণ করে পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধির পাশিপাশি আত্মউন্নয়ন করা যায়। আসলে সাদাকা বা সৎকর্ম জীবনকে নতুনভাবে নির্মাণ করে।