সন্তান হলো স্বাভাবিকভাবে

সান্‌জীদা খাতুন
সান্‌জীদা খাতুন
১৭২ ব্যাচের গ্রাজুয়েট

২০০৭ সালে আমার দ্বিতীয় সন্তান জন্মের সময় জটিলতা দেখা দেয়। অপারেশনের জন্যে সবাই প্রস্তুত। আমার স্বামী মাটির ব্যাংকে কিছু টাকা মানত করলেন। হঠাৎ একজন নার্স অপারেশন থিয়েটারে ঢুকে আমাকে দেখে বললেন, নরমাল ডেলিভারি হবে। কিছুক্ষণের মধ্যেই স্বভাবিক প্রক্রিয়ায় আমার একটি ফুটফুটে সন্তান হলো। আর্থিক সংকটের কারণে স্বামীর একার পক্ষে সব খরচ বহন করা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু বাচ্চাকে রেখে কাজে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। দুজনেই মাটির ব্যাংকে কিছু টাকা দান করলাম। হঠাৎ একটা কোম্পানি থেকে কাজের প্রস্তাব এলো যেখানে বাচ্চাকে সাথে করে নিয়ে যাওয়ার ও দেখাশোনার ব্যবস্থা আছে।