সন্তান আবার ভালো রেজাল্ট করছে

নায়রা
স্বমীর সাথে বিচ্ছেদ হওয়ার পর নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করতে করতে ধৈর্য একেবারেই কমে গিয়েছিলো। রাগলে সন্তানকে মারধোর করতাম। তার বাবার বিরুদ্ধে অনেক নেতিবাচক কথা বলতাম। কোর্সে অংশগ্রহণের পর এসব নেতিবাচক অভ্যাস অনেক কমেছে। সন্তানের লেখাপড়ায় এ পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়ছে। দুবছর ধরে ক্লাসে তৃতীয় হওয়ার পর গত দুই সেমিস্টারেই সে প্রথম হয়েছে।