সজ্ঞা জালালি ও প্রোমাস্টার্স

সজ্ঞা জালালি :

গুরুজীর পরিচালনায় কোয়ান্টাম পরিবারের প্রো মাস্টারদের জন্যে একটি বিশেষ কার্যক্রম সজ্ঞা জালালি। সারাদিন ব্যাপি এই কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রতিমাসের ৩য় বুধবার। প্রতিমাসে এই একবারই প্রো মাস্টার সদস্যরা সুযোগ পেয়ে থাকেন গুরুজীর সান্নিধ্যে আসার, তাঁকে সরাসরি প্রশ্ন করার এবং গুরুজীর পরিচালনায় মেডিটেশন ও মর্মস্পর্শী দোয়ায় অংশ নেয়ার। গুরুজী জীবনধর্মী নানা বিষয় নিয়ে আলোচনা করার সাথে সাথে এই দিনটিতেই প্রো মাস্টারদের দিক নির্দেশনা প্রদান করেন পরবর্তী দিনগুলোর করণীয় সম্পর্কে । 

 

মাসিক প্রো মাস্টার প্রোগ্রাম :

প্রতিমাসের ১ম বুধবার প্রো মাস্টারদের জন্যে কোয়ান্টাম ফাউন্ডেশনের শাখা সেন্টারগুলোতে এই বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়। ২ঘন্টাব্যাপি এই মাসিক প্রো মাস্টার কার্যক্রমে আলোচনা, প্রো মাস্টার মেডিটেশন এবং বিশেষ পাঠচক্রের আয়োজন করা হয়। যে সকল প্রো মাস্টার ধ্যানের স্তরে এবং সার্বিকভাবে আরো অগ্রসর হতে চান তাদের জন্যে এই কার্যক্রমে অংশগ্রহণ অপরিহার্য। 

Site's Category: