শিক্ষকতায় সাফল্যের নেপথ্যে

সুমন ধর
সুমন ধর
[সিনিয়র লেকচারার, স্কুল অফ বিজনেস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১১৩ ব্যাচের গ্রাজুয়েট]

শিক্ষক হিসেবে যতটুকুই সাফল্য অর্জন করেছি তার মূলে রয়েছে মনছবি। মনছবি দেখতাম- ক্লাস নিচ্ছি, ছাত্ররা তন্ময় হয়ে শুনছে। ইলেকট্রিসিটি চলে গেলেও খেয়াল করছে না। ক্লাসে কারো মোবাইল বাজলে বা কেউ অনর্থক শব্দ করলে ছাত্ররাই বিরক্ত হচ্ছে।

আমার পড়ানোটা হচ্ছে মস্তিষ্ক থেকে মস্তিষ্কে, হৃদয় থেকে হৃদয়ে। জীবনের মৌলিক বাস্তবতাগুলো তাদের সামনে উপস্থাপন করায় তারা আমার প্রতি কৃতজ্ঞ থাকছে। ছাত্রদেরকে সম্মান করছি, তারাও আমাকে সম্মান করছে।

আর এ মনছবির পাশাপাশি বাস্তবে নিয়মিত স্বরায়ন, নাসায়নসহ আমার সাবজেক্ট সোশিওলজি সম্পর্কে আরো জানার জন্যেও প্রতিনিয়ত আমি চেষ্টা করি। সারাক্ষণই ভাবতে থাকি আরো ভালো কীভাবে পড়ানো যায়।