লামায় কোরবানি

সত্যিকার দুস্থদের মধ্যে গোশত বিতরণের মাধ্যমে কোরবানির তাৎপর্যকে যথাযথভাবে অনুসরণের জন্যে ২০০২ সাল থেকে লামায় অনুষ্ঠিত হচ্ছে কোরবানি কার্যক্রম। আর এর মধ্য দিয়ে কোয়ান্টাম পল্লীর সরই এবং পাশ্ববর্তী ইউনিয়নগুলোর হাজার হাজার পরিবারে ঈদের আনন্দকে ভাগ করে নেয়ার যে তৃপ্তি লাভ করেন কোয়ান্টামের সদস্যরা তা অতুলনীয়। দুস্থদের অনেকেই আছেন যারা বছরে মাত্র এই একটি দিনেই গোশত খাওয়ার সুযোগ পান।

প্রথম বছর ২০০২ সালে ২ টি গরু কোরবানি দেয়া হয়েছিলো। আর ৯ম বছর ২০১০ সালে কোরবানি দেয়া হয় ১৬৫ টি গরুসহ মোট ১৮৬ টি পশু। ৮৫৪৯ টি পরিবারের মাঝে বিতরণ করা হয় ১৭২৬৭ কেজি গোশত।

সবচেয়ে উল্লেখযোগ্য হলো এত ব্যাপক একটি আয়োজনের শৃঙ্খলা এবং দ্রুততা। সকাল ৭:৩০ মিনিটে কোরবানি শুরু হয়, গোশত প্রসেসিং ও প্যাকেট করা শেষ হয় দুপুর ২:৫০ মিনিটে। বিতরণ শেষ হয় বিকেল ৪:১০ মিনিটে। প্রতি ঘণ্টায় প্রসেস করা হয় গড়ে ২৬ টি গরু। গোশত বিতরণ করতে সময় লাগে ৪৪ মিনিট।

Site's Category: