- বাংলা
- English
লক্ষ্য এবার অলিম্পিক

২০০২ সালে কমনওয়েলথ গেমসে সোনাজয়ের পর থেকে আমি লাইমলাইটে চলে আসি। কিন্তু এরপর প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছিলাম না। বিচ্ছিন্ন কিছু ঘটনায় আমার ক্যারিয়ারই প্রায় শেষ হতে চলছিলো। একসময় চিন্তা করেছিলাম শুটিং-ই ছেড়ে দেয়ার।
কোর্সে এসে আমি সেই হারানো ধৈর্য ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমি পুরনো সেই আসিফকে আবার ফিরিয়ে আনতে পারবো।
কোর্স করার ৩ মাসের মাথায় দীর্ঘ ৪ বছর পর পাকিস্তানে চতুর্থ সাফ শুটিংয়ে ব্যক্তিগত ও দলীয়- দুটি ইভেন্টেই স্বর্ণ জয় করি। এখন আমার মনছবি হলো অলিম্পিক জয়। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ভাগ্য সহায় থাকলে বাংলাদেশকে অলিম্পিকে প্রথম স্বর্ণ আমিই এনে দিতে পারবো। ২০০২-এর কমনওয়েলথ গেমসের মতো আগামী অলিম্পিকও হচ্ছে ইংল্যান্ডে। আমার সামপ্রতিক সর্বোচ্চ স্কোর হচ্ছে ৫৯৫। গত অলিম্পিকে সোনাজয়ী বিন্দ্রার স্কোর ছিলো ৫৯৬। আর বিন্দ্রাকে হারিয়েই কমনওয়েলথে আমি সোনা জিতেছিলাম।