যে চোখে দেখবেন

এ কথাটা যদি আপনার সব স্যার-ম্যাডাম সম্পর্কে বলতে পারেন তাহলে আপনি খুবই ভাগ্যবান। আর যদি না পারেন, তাহলে  মেডিটেশনের সাহায্য নিন। কারণ ছাত্রছাত্রীদের একটি সাধারণ প্রবণতা হলো টিচারকে বিপক্ষ মনে করা। ভেবে দেখুন আপনি যদি বিপক্ষ মনে করেন, তাহলে তিনি কেন পক্ষ মনে করবেন? তাই গৎবাঁধা ছাত্রছাত্রীদের মতো সারাক্ষণ শিক্ষকের সমালোচনায় মুখর না হয়ে তার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধারণ করুন। ক্লাসে প্রশ্ন করুন। আপনার পড়ার প্রতি আগ্রহ বাড়বে। পাবেন শিক্ষকের সহযোগিতা ও আনুকূল্য।

Site: