যথাসময়ে পদোন্নতি হলো

অধ্যাপক বিজিত কুমার ভট্টাচার্য
অধ্যক্ষ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, ২৭৮ ব্যাচের গ্রাজুয়েট
কোয়ান্টাম মেথড বইটি দেখে কোর্স করার সিদ্ধান্ত নিলেও নানা প্রতিকূলতায় পিছিয়ে গিয়েছিলাম ১২ বছর। একযুগ পর কোর্সে এসে অভূতপূর্ব অনুভূতি তো পেলামই সেই সাথে লাভ করলাম পদোন্নতি। প্রফেসর হিসেবে নিয়োগ পেলাম সিরাজগঞ্জের একটি সরকারি কলেজে। মনছবি দেখতে লাগলাম। দেড় মাসের মাথায় বাড়ির পাশে হবিগঞ্জের সবচেয়ে বড় কলেজটিতে অধ্যক্ষ হিসেবে আমাকে নিয়োগ দেয়া হলো।