মেডিটেশন নিরাময় ক্ষমতাকে উজ্জীবিত করে

প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম
সাইকো-নিউরো-ইমিউনোলজি মানে হলো মনের শক্তির মাধ্যমে নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উজ্জীবিত ও পূর্ণ কর্মক্ষম করে তোলা। বর্তমানে দেশের ৬০টি সেন্টারে এইডস ও হেপাটাইটিস আক্রান্ত রোগীদেরকে আমরা এ পদ্ধতিতে কাউন্সেলিং করছি। এটি সরাসরি ব্রেনের হাইপোথ্যালামাস থেকে নার্ভাস সিস্টেমকে প্রভাবিত করে। প্রচলিত চিকিৎসার চেয়ে এর ফলাফল অনেক ভালো এবং এতে কোনো ওষুধেরও প্রয়োজন হয় না।
[প্রখ্যাত ভাইরোলজিস্ট প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, ২৭৯ ব্যাচের গ্রাজুয়েট]