মেডিটেশন এবং স্ট্রেস

স্ট্রেস শুধু আমাদের মানসিক প্রশান্তিই নষ্ট করে না, এটি দেহে সৃষ্টি করে নানারকম রোগ এবং কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমে যাওয়ার কারণে গুণতে হয় কোটি কোটি টাকার লোকসান। হার্ভার্ডের ফিজিওলজিস্ট ওয়াল্টার ক্যানন আজ থেকে প্রায় ১০০ বছর আগেই আবিষ্কার করেন যে, আমরা যখন স্ট্রেসড হই তখন আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, মাংসপেশীর চাপ এবং শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়। হার্ভার্ডেরই আরেক গবেষক ডা. হার্বার্ট বেনসন ১৯৬৭ সালে দেখান যে, মেডিটেশন আমাদের শরীরে স্ট্রেসের ঠিক বিপরীত প্রতিক্রিয়া ঘটায় অর্থাৎ রক্তচাপ, হৃৎস্পন্দন, মাংসপেশীর চাপ এবং শ্বাস-প্রশ্বাসের গতিকে স্বাভাবিক রাখে। তার লেখা দা রিলাক্সেশন রেসপন্স বইয়ে তিনি বলেছেন, স্ট্রেসের কারণে আমাদের দেহে যে ফাইট অর ফ্লাইট রেসপন্স সৃষ্টি হয় সেটিকে প্রশমিত করে মেডিটেশন মন ও দেহকে অধিকতর শান্ত ও সুখী অবস্থায় নিয়ে আসে। বইটি ছিলো সর্বাধিক বিক্রিত। অন্যান্য গবেষণায় দেখা গেছে যে, মেডিটেশন আমাদের দেহে স্ট্রেসের জন্যে দায়ী হরমোন কর্টিসলের নিঃসরণ কমিয়ে দেয়।
ক্রনিক স্ট্রেস আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দিয়ে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এজমা, সোরিয়াসিসের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। গবেষণায় দেখা গেছে, মেডিটেশন অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে। উদাহরনস্বরূপ বলা যায়, ২০০৬ ও ২০০৮ সালে গবেষক ড্যান উইজক ও তার সহকর্মীরা ৬০ জন স্বেচ্ছাসেবকের ওপর এক অভিনব পদ্ধতি আলট্রা উইক ফোটন ইমিশন মেসারমেন্ট প্রয়োগ করে তাদের দেহকোষে বিক্রিয়াশীল অক্সিজেন পরিমাপ করেন এবং দেখতে পান যে, যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের দেহে এই ফোটন রেডিয়েশন এবং অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা অনেক কম।
References:
- Oman D, Shapiro SL, Thoresen CE, Plante TG, Flinders T.
Meditation lowers stress and supports forgiveness among college students: a randomized controlled trial.
J Am Coll Health. 2008 Mar-Apr;56(5):569-78 [pubmed abstract] - Praissman S.
Mindfulness-based stress reduction: a literature review and clinician's guide.
J Am Acad Nurse Pract. 2008 Apr;20(4):212-6 [pubmed abstract] - Smith BW, Shelley BM, Dalen J, Wiggins K, Tooley E, Bernard J.
A pilot study comparing the effects of mindfulness-based and cognitive-behavioral stress reduction.
J Altern Complement Med. 2008 Apr;14(3):251-8 [pubmed abstract] - Davies WR.
Mindful meditation: healing burnout in critical care nursing
Holist Nurs Pract. 2008 Jan-Feb;22(1):32-6 [pubmed abstract] - Lane JD, Seskevich JE, Pieper CF.
Brief meditation training can improve perceived stress and negative mood.
Altern Ther Health Med. 2007 Jan-Feb;13(1):38-44 [pubmed abstract] - Gutman SA, Schindler VP.
The neurological basis of occupation.
Occup Ther Int. 2007;14(2):71-85 [pubmed abstract] - Simpson TL, Kaysen D, Bowen S, MacPherson LM, Chawla N, Blume A, Marlatt GA, Larimer M.PTSD
Symptoms, substance use, and vipassana meditation among incarcerated individuals.
J Trauma Stress. 2007 Jun;20(3):239-49 [pubmed abstract] - Paul G, Elam B, Verhulst SJ.
A longitudinal study of students' perceptions of using deep breathing meditation to reduce testing stresses.
Teach Learn Med. 2007 Summer;19(3):287-92 [pubmed abstract] - Bormann JE, Smith TL, Becker S, Gershwin M, Pada L, Grudzinski AH, Nurmi EA.Efficacy of frequent mantram repetition on stress, quality of life, and spiritual well-being in veterans: a pilot study.
J Holist Nurs. 2005 Dec;23(4):395-414 [pubmed abstract] - Conrad A, Müller A, Doberenz S, Kim S, Meuret AE, Wollburg E, Roth WT.
Psychophysiological effects of breathing instructions for stress management.
Appl Psychophysiol Biofeedback. 2007 Jun;32(2):89-98. Epub 2007 May 23 [pubmed abstract] - Adler-Nevo G, Manassis K.
Psychosocial treatment of pediatric posttraumatic stress disorder: the neglected field of single-incident trauma.
Depress Anxiety. 2005;22(4):177-89 [pubmed abstract] - Shetty RC.
Meditation and its implications in nonpharmacological management of stress related emotions and cognitions.
Med Hypotheses. 2005;65(6):1198-9 [pubmed abstract] - Wall RB.
Tai Chi and mindfulness-based stress reduction in a Boston Public Middle School.
J Pediatr Health Care. 2005 Jul-Aug;19(4):230-7 [pubmed abstract] - Robert McComb JJ, Tacon A, Randolph P, Caldera Y.
A pilot study to examine the effects of a mindfulness-based stress-reduction and relaxation program on levels of stress hormones, physical functioning, and submaximal exercise responses.
J Altern Complement Med. 2004 Oct;10(5):819-27 [pubmed abstract] - Beddoe AE, Murphy SO.
Does mindfulness decrease stress and foster empathy among nursing students?
J Nurs Educ. 2004 Jul;43(7):305-12 [pubmed abstract] - Waelde LC, Thompson L, Gallagher-Thompson D.
A pilot study of a yoga and meditation intervention for dementia caregiver stress.
J Clin Psychol. 2004 Jun;60(6):677-87 [pubmed abstract] - Gordon JS, Staples JK, Blyta A, Bytyqi M.
Treatment of posttraumatic stress disorder in postwar Kosovo high school students using mind-body skills groups: a pilot study.
J Trauma Stress. 2004 Apr;17(2):143-7 [pubmed abstract] - Blomberg M.
Training for improved body awareness and relaxation for stress management]
Lakartidningen. 2004 Apr 7;101(15-16):1398-400. Swedish. No abstract available [pubmed abstract] - The benefits of mindfulness. Learning to focus the mind can be a healthful antidote to the stresses and strains of our on-the-go lives.
Harv Womens Health Watch. 2004 Feb;11(6):1-3 [pubmed abstract] - Stein F.
Occupational stress, relaxation therapies, exercise and biofeedback
Work. 2001;17(3):235-245 [pubmed abstract]