মাতৃমঙ্গল কার্যক্রম

শিশুর সার্বিক পরিচর্যা এবং মেধা বিকাশে মা পালন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। একই সাথে মায়ের সুস্থতার ওপরই নির্ভর করে শিশুর সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ। তাই প্রতিটি মায়ের গর্ভকালীন পরিপূর্ণ পরিচর্যা নিশ্চিত করা একান্ত প্রয়োজন।

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশুর জন্মদানকে সহায়তার উদ্দেশ্যে কোয়ান্টাম ফাউন্ডেশনের সৃষ্টির সেবামূলক একটি কার্যক্রম হলো মাতৃমঙ্গল কার্যক্রম। ২০০৫ সালের ৩০ আগস্ট চট্টগ্রামে ২ জন সন্তানসম্ভবা মা-কে নিয়ে মাতৃমঙ্গল কার্যক্রম যাত্রা শুরু করে। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪শ’ মা-কে এ সেবা দেয়া হয়েছে।

গর্ভধারণের ৩/৪ মাস সময় থেকে মায়েদেরকে এ কার্যক্রমের আওতায় নেয়া হয়। তারপর থেকে চলতে থাকে সচেতনতামূলক কাউন্সেলিং, চেক আপ, প্রয়োজনীয় ঔষধ প্রদান, প্রতিদিন ১টি করে ডিমের ব্যবস্থা ইত্যাদি। সন্তান প্রসব ও তার ৪০ দিন পর্যন্ত যাবতীয় ব্যয়ভার বহন করা হয়।

চট্টগ্রামের পর এখন রাজশাহী, খুলনা ও ময়মনসিংহেও শুরু হয়েছে এ কার্যক্রম।

Site's Category: