মাইগ্রেন নিরাময় করে মেডিটেশন

ডা. রশিদ হায়দার
ডা. রশিদ হায়দার
বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, ২৮ ব্যাচের গ্রাজুয়েট

আমার এক রোগীর উপহার দেয়া কোয়ান্টাম মেথড বইটি পুরোটা পড়ে ফেললাম প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে। একদিন তিনি ফোন করে জিজ্ঞেস করলেন, আমি কোর্সটি করবো কি না। তার আগ্রহ দেখে বুঝলাম যে, নিশ্চয়ই মেডিটেশন করে তিনি নিজে উপকৃত হয়েছেন, তাই এখন অন্যদেরও বলছেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে কোর্সে অংশ নিলাম। নিজে চর্চার পাশাপাশি বিভিন্ন সময় মাথাব্যথা ও মাইগ্রেনের রোগীদেরকেও আমি মেডিটেশন করার পরামর্শ দেই।