ব্যথা হলে আর দড়ি দিয়ে মাথা বেঁধে রাখতে হয় না

জুবায়দা আখতার
স্কুল শিক্ষিকা, ১৮৬ ব্যাচের গ্রাজুয়েট
আমার মায়ের এত প্রচণ্ড মাথাব্যথা ছিলো যে সহ্য করতে না পেরে দড়ি দিয়ে মাথা বেঁধে রাখতেন। একবার ব্যথা উঠলে তাকে দেখতাম টানা ছয় মাস পর্যন্ত দড়ি বেঁধে রাখতে। বিশেষ করে শীতকালে ব্যথা যখন বেশি হতো তখন আগে দড়ি বেঁধে তারপর তিনি মাফলার-টুপি পরতেন। স্বাভাবিকভাবেই মায়ের জন্যে তো বরাবরই হিলিং করে এসেছি; এদিকে এক বছরের জন্যে সদকা হিলিংয়েও নাম দিয়ে দিলাম। আল্লাহর রহমতে ৩/৪ মাসের মধ্যেই মায়ের মাথাব্যথা একদম নেই। আজ দুবছর হয়ে গেল, মা এখন সুস্থ আছেন।