বিশুদ্ধ খাবার পানি

সৃষ্টির সেবা কার্যক্রম হিসেবে ফাউন্ডেশনের সর্বপ্রথম উদ্যোগ তৃষিত পথিককে বিশুদ্ধ পানি পান করানোর জন্যে শহরের বিভিন্ন রাস্তায় খাবার পানির শতাধিক ট্যাংক স্থাপন। তৃষিত পথিককে বিশুদ্ধ পানি পানের সুযোগ করে দিতে খাবার পানি কার্যক্রমের আওতায় ২০০৮ সালে সচল রয়েছে মোট ৮১টি পানির ট্যাংক। এ পর্যন্ত লামায় শতাধিক এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের অন্যান্য স্থানে মোট ৫২ টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়া সিলেটে বসানো হয়েছে দুইটি ইদারা। টিউবওয়েল দেয়া হয়েছে পটুয়াখালির সিডর বিধ্বস্ত এলাকায়।
Site's Category: