বার্ষিক কার্যক্রম

ঈদ মোলাকাত
১৯৯৩ সাল থেকে ঈদুল ফিতরের দিন অনুষ্ঠিত হয়ে আসছে শ্রদ্ধেয় গুরুজী ও মা-জীর সাথে ঈদ মোলাকাত। এতে পরিবারের সবাইকে নিয়ে শুভেচ্ছা বিনিময়ে শামিল হন সব বয়সী নারী-পুরুষ। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এ আয়োজনটি। এটি এমন একটি আয়োজন যাতে গ্রাজুয়েট এসোসিয়েট নির্বিশেষে পরিবারের ৪ প্রজন্মের সদস্যরাও শামিল হন। কয়েকদিনের শিশু থেকে শুরু করে অশীতিপর প্রবীণসহ সব বয়েসী মানুষের এক মিলনমেলা বলা যেতে পারে। বহু দুর দূরান্ত এমনকি ঢাকার বাইরে থেকেও মানুষ ছুটে আসেন এ আয়োজনে।
বর্ষায়ন
পয়লা জানুয়ারি শুধু ইংরেজি নববর্ষই নয়। কোয়ান্টামের জন্মবার্ষিকিও বটে। ফলে কোয়ান্টাম পরিবারের সদস্যদের কাছে এ দিনটির রয়েছে আলাদা তাৎপর্য। প্রতি বছর এ দিনটিকে নানা আয়োজনে উদযাপন করা হয়। তবে ২০১০ সাল থেকে এ বর্ষায়নে এসেছে এক ভিন্ন মাত্রা। শত শত কোয়ান্টাম গ্রাজুয়েট এ দিনটিতে আয়োজন করেন বর্ষায়ন অনুষ্ঠান। শাখা, সেল, সেন্টার ছাড়াও নিজেদের বাসাবাড়ি, দোকান, মার্কেট, অফিস, পার্ক ইত্যাদি বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় এ বর্ষায়ন।
সুখীজীবন নামে একটি বিশেষ মেডিটেশনকে এ উপলক্ষেই প্রকাশ করা হয়। মেডিটেশনের অডিওতে ছিলো শ্রদ্ধেয় গুরুজীর বিশেষ বাণী ও ধন্যবাদ জ্ঞাপন। বিশেষ আলোচনা ও মেডিটেশন ছাড়াও সাংস্কৃতিক আয়োজন এবং সবশেষে ছিলো পিঠা আপ্যায়নের ব্যবস্থা।
বর্ষবরণ
বাংলা নববর্ষকে স্বাগত জানাতে কোয়ান্টাম সদস্যরা আয়োজন করেন বর্ষবরণের। বর্ষায়নের মতো এটাও বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়। আপ্যায়নের জন্যে থাকে মোয়া, তেতুলের শরবত ইত্যাদি।