বাচ্চার চিকিৎসার সব ব্যয় বহন করলো কোয়ান্টাম

বেবী
বেবী
ঝাউতলা বিহারি কলোনি, চট্টগ্রাম

পাঁচ বছর আগে আমি প্রথমবারের মতো মা হই। তখন চিকিৎসা বা পুষ্টিসেবা কোনোটাই জোটে নি। ৩ বছর আগে দ্বিতীয় সন্তানের মা হতে গিয়ে এক বান্ধবীর মাধ্যমে আমি সন্ধান পাই মাতৃমঙ্গলের। সে নিজেও এ সেবা নিয়েছিলো। আমি নিয়মিত এখান থেকে চিকিৎসা, ওষুধ, ডিম পেতে থাকলাম। ধীরে ধীরে নিরাপদে একটি সুস্থ শিশু জন্ম দেয়ার দিকে এগুতে লাগলাম। এবার আর নিজের মধ্যে কোনো ভয় কাজ করে নি। ডাক্তার আমাকে পরামর্শ দিতেন, কোয়ান্টিয়ার আপুরা আমার মনে সাহস দিতেন। এভাবে চিকিৎসা নেয়ার নয় মাস পরে মাতৃমঙ্গল থেকেই আমাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আমি ভালোভাবেই একটি সুস্থ সন্তানের জন্ম দিই। হাসপাতালের সব খরচও মাতৃমঙ্গল থেকেই দিয়ে দেয়া হয়। শুধু তাই নয়, বাচ্চা জন্ম নেয়ার ৯ দিন পরে বাচ্চার শ্বাসকষ্ট দেয়। সেসময় বাচ্চার চিকিৎসা-পথ্য-ক্লিনিকের যাবতীয় খরচও মাতৃমঙ্গল থেকে দেয়া হয়। আমার দিনমজুর স্বামীর পক্ষে হয়তো এভাবে সন্তানের চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতো না।