বাইপাসকে বাইপাস করলাম

বাইপাসকে বাইপাস করলাম
হৃদয় রঞ্জন বিশী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক, ১৭ ব্যাচের গ্রাজুয়েট

মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে টেনশন আর অস্থিরতায় দিন কাটছিলো। চিকিৎসক পরামর্শ দিলেন বাইপাস সার্জারির। ঠিক তখন কোয়ান্টাম মেথড কোর্সে অংশ নিই। প্রচণ্ড বুকের ব্যথা নিয়ন্ত্রণে তো এলোই, বাড়তি পাওয়া হিসেবে ৩০ বছরের ব্যাকপেইন চলে গেল। এর মধ্যে হঠাৎ চাকরি সংক্রান্ত দুশ্চিন্তায় আবার অসুস্থ হয়ে পড়লাম। এনজিওগ্রাম করে জানা গেল হার্টে ৪টি ব্লকেজ, এবার বাইপাস ছাড়া আর রক্ষা নেই। নিয়মিত মেডিটেশন এবং চুম্বক পানি পান আমার নিত্যসঙ্গী হয়ে উঠলো। সুস্থতার মনছবির সাথে সাথে স্রষ্টার কাছে প্রার্থনা করতে থাকলাম। অপারেশনের উদ্দেশ্যে মাদ্রাজ গেলাম। কিন্তু সেখানকার বক্ষব্যাধি বিশেষজ্ঞরা জানালেন অপারেশনের আর প্রয়োজন নেই।