ফিরে যাবে সংসারের মধ্যমণি হয়ে

শাহিদা আক্তার
টানা ৩ মাস ধরে কিডনি হাসপাতালের বেডে শুয়ে আছেন শাহিদা আক্তার। কিডনি ঠিকমতো কাজ না করায় প্রতি সপ্তাহে ১ বার কিডনি ডায়ালিসিস করতে হয়। শাহিদা আক্তারের রক্তের গ্রুপ বি নেগেটিভ। ফলে রক্ত পেতে খুব কষ্ট হয়। বিভিন্ন হাসপাতাল, ব্লাড ব্যাংক ঘুরেও বার বার খালি হাতে ফেরত আসতে হয়।
শাহিদা আক্তারের স্বামী জানালেন, শরীরের অবস্থা যখন বেশি খারাপ হয়, তখন আর কিছু খেয়াল থাকে না। কিন্তু একটু ভালো বোধ করলেই ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার কথা চিন্তা করেন। খুব মিশুক স্বভাবের ছিলেন মানুষটি। প্রিয়তমা স্ত্রী আবার সুস্থ হয়ে উঠবে, ফিরে যাবে ছেলে-মেয়ে পরিবেষ্টিত তার সংসারের মধ্যমণি হয়ে সেই প্রত্যাশাই এখন তার পুরো অন্তর জুড়ে।