প্রথমায়ন

কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদের মেধার বিকাশে ও আন্তরিক সেবাদানের যোগ্যতা অর্জনের জন্যে প্রথমায়ন কোর্স। দক্ষ চৌকস এবং সাংগঠনিক ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ আকর্ষণীয় ব্যক্তিত্ব নির্মাণের ২ দিনব্যাপী এ কোর্সটি ৫টি পর্বে বিন্যস্ত। কোর্সটি পরিচালনা করছেন ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় মিসেস সুরাইয়া রহমান।

প্রথমায়ন কোর্সে আপনার সমৃদ্ধি

জীবনে প্রথম হওয়ার পথ প্রথমায়ন। প্রথমায়ন কোর্সে অংশগ্রহণ করে যে বিষয়গুলো আপনার মধ্যে আরো দৃঢ় হবে সেগুলো হলো -

1.       জীবন যাপনের বিজ্ঞান : বিজ্ঞান কীভাবে জীবনকে বদলায় আপনি উপলব্ধি করবেন এবং জানবেন বিজ্ঞান ও অলৌকিত্বের মধ্যে পার্থক্য।

2.       পরিমিতি : আরো জীবন ঘনিষ্ঠভাবে আপনি অনুভব করবেন সব ক্ষেত্রে পরিমিতি অর্জন করে আপনি কীভাবে জীবনকে প্রশান্তি সুস্বস্থ্য সাফল্যে সমৃদ্ধ করতে পারেন।

3.      বিশ্বাস সুদৃঢ় করা : স্রষ্টার প্রতি অবিচল বিশ্বাসের অনুভূতি আপনার ভেতর সৃষ্টি করবে আস্থাশীলতা ও আত্ম প্রত্যয়ের শক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে অসম্ভবকে সম্ভব করতে, যেকোনো কাঙ্খিত ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে জীবনকে জয় করতে।

4.       কোয়ান্টাম ফাউন্ডেশন : বিস্মিত হবেন গঠনগত ও কর্মপ্রক্রিয়ায় একটি প্রতিষ্ঠান হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনের অনন্যতায়।

5.      আপনার ভালবাসা ফাউন্ডেশন : আপনার সুখে দুঃখে ফাউন্ডেশন সবসময় পাশে থেকে পরিণত হবে আপনার আত্মিক আশ্রয়স্থলে, আপনার জীবনের অংশে।

6.       জীবনের একক প্রশান্তি : বাহ্যিক পরিবেশে নয়, কোনো বস্তুর প্রতি নির্ভরশীলতা নয় বরং জীবনের একক প্রশান্তিকে স্বতঃস্ফূর্তভাবেই সঞ্চার করবেন আপনার দেহমনে।

7.      মেধা বিকাশের সূত্র : দেহমনের প্রশান্ত অবস্থা মেধাকে শতধারায় বিকশিত করে।

8.      জীবনের মূল সুর মেডিটেশন : আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে আনন্দের ছন্দে বেধে সুন্দর করবে মেডিটেশন। ফলে মেডিটেশন পরিণত হবে আপনার জীবনের একটি সহজ অংশে। মেডিটেশন সংক্রান্ত যেকোনো কৌতুহল ও আগ্রহ সম্পর্কে পাবেন তৃপ্ত হওয়ার সুযোগ।

9.       ঘনিষ্ঠ শত্রু দূর করা : মনের শান্তিকে যারা নষ্ট করে দেয়- রাগ, ক্ষোভ, অভিমানরূপী  আপনার এই ঘনিষ্ঠ শত্রুদের এবার দূর করবেন আরো কার্যকরীভাবে।

10.   সঠিক সিদ্ধান্ত : সকল প্রকার অবেগ মুক্ত হয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ হবে আরো সহজ।

11.   জীবনের অতৃপ্তিবোধ : কারণ সনাক্ত করবেন এবং হীনম্মন্যতা দূর করবেন।

12.   অমূলক ভয়-ভীতি : অন্তর্গত ভয় দূর করে হবেন আত্মবিশ্বাসী, সাহসী।

13.   মনছবি : বৈজ্ঞানিকভাবে কীভাবে জীবনের চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করা যায়, আরো ব্যবহারিকভাবে মনছবি করে তা অনুভব করবেন।

14.   পথে নামলে পথই পথ দেখায় : সাফল্যের  পথে যাত্রা শুরু।

15.   সঙ্ঘশক্তি : আপনার মনছবি পূরণে সবচেয়ে বড় সহায়ক সঙ্ঘায়নের শক্তি। সৎসঙ্ঘে আপনার একাত্মতার ফলে আপনার নেতৃত্বের গুনাবলি বিকশিত হবে এবং আপনার সাংগঠনিক দক্ষতা বাড়বে।

16.   জীবনের পাথেয় শৃঙ্খলা : সময়ানুর্তীতা ও কর্তব্যে নিষ্ঠা আপনার জীবনের অর্জনগুলোকে করবে আরো সাফল্যমন্ডিত ও উপভোগ্য।

17.   ইতিবাচক জীবনদৃষ্টি : পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমেই আপনি পরিণত হবেন একজন দক্ষ, চৌকস, মানবিক গুণাবলিতে সমৃদ্ধ, আত্মপ্রত্যয়ী ও পরিপূর্ণ সফল মানুষে।

দক্ষ, চৌকস, সৎ, নৈতিক ও মানবিক গুণে সমৃদ্ধ >অনন্য মানুষ।



Site's Category: