প্রতিকূলতাই শক্তি

কামরুন নাহার তোফা
ছাত্রী, ২৪২ ব্যাচের গ্রাজুয়েট
কোয়ান্টাম মেথড কোর্স করার পর পরই করলাম শিক্ষার্থী কোর্স। আমার দৃষ্টিভঙ্গি বদলে গেল। জীবনছবি হলো স্পষ্ট। ফলে শিক্ষাজীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা ‘ও’ লেভেলে ৪টি সাবজেক্টেই ‘এ’ পেলাম। সবচেয়ে বেশি নম্বর পেয়েছি ম্যাথে। অথচ ম্যাথের ১ বছরের কোর্সটি আমাকে করতে হয়েছিলো মাত্র ৬ মাসে। পরীক্ষার ১ মাস আগেও সহপাঠীরা সবাই যখন রিভিশনে ব্যস্ত, আমি তখন সিলেবাস শেষ করতে চেষ্টা করছি। কিন্তু বিশ্বাস করতাম- কোর্সে শেখা ‘প্রতিকূলতার মধ্যেই মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনা খুঁজে পায়’ কথাটি। শেষমেষ তারই প্রমাণ পেলাম।