প্রজ্ঞা জালালি ও মাসিক গ্রাজুয়েট কার্যক্রম

জ্ঞান + অন্তর্দৃষ্টি + দূরদৃষ্টি = প্রজ্ঞা। অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার সামর্থ্য। প্রজ্ঞা অর্জনের পথে বাধাগুলোকে ধাপে ধাপে অতিক্রমের লক্ষ্যে শ্রদ্ধেয় গুরুজীর পরিচালনায় প্রতিমাসের প্রথম বুধবার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বিশেষ কার্যক্রম প্রজ্ঞা জালালি। বিশেষ আলোচনা, মেডিটেশন ও প্রশ্নোত্তর পর্ব নিয়ে সাজানো দিনব্যাপী এ প্রোগ্রামটি গ্রাজুয়েটদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সঞ্চার করেছে।
এছাড়া সেন্টার শাখাগুলোতে অনুষ্ঠিত হয় মাসিক গ্রাজুয়েট কার্যক্রম। এতে বিশেষ আলোচনা, মেডিটেশন ছাড়াও অনুভূতি বিনিময় ও পাঠচক্র অনুষ্ঠিত হয়।
Site's Category: