পেশাগত সাফল্যে মনছবি

ক্যারিয়ারের এক পর্যায়ে আমাকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুনিয়র লেকচারার পদে যোগ দিতে হয় যদিও আগের জায়গায় আমি ছিলাম ফুল লেকচারার। এর কারণ এখানে লেকচারার হতে গেলে ৪ বছরের অনার্স লাগে। কিন্তু আমার ছিলো ৩ বছরের।
এখন তাই আমার প্রয়োজন ১ বছরের আরেকটি মাস্টার্স ও প্রকাশনা। কিন্তু তখন আমাদের দেশে ইংরেজিতে আরেকটি এমএ করার কোনো সুযোগ ছিলো না। এদিকে সন্তানদের রেখে বিদেশে যাওয়াও সম্ভব না। মনছবি দেখতে লাগলাম। কিছুদিন পর জানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষাদানের ওপর একটি মাস্টার্স কোর্স চালু হচ্ছে। ভর্তি হলাম। রেজাল্টে ১ম হলাম। ইতোমধ্যে জার্নালে লেখা ছাপা হয়েছে। ইন্টারন্যাশনাল কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছি। প্রমোশন হয়ে গেল।
কিন্তু ঐ বিশ্ববিদ্যালয়ে পরবর্তী প্রমোশন পেতে হলে বিদেশি পিএইচডি লাগবে। নইলে সারাজীবন লেকচারার হয়েই থাকতে হবে। আবার মনছবি করলাম। ইন্টারনেটে জব সার্চ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে এপ্লাই করলাম। নিয়োগও হয়ে গেল। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি সহকারী অধ্যাপক পদে, এটি প্রায় অসম্ভব। কিন্তু মনছবির জোরে তা বাস্তবায়িত হলো।