পূর্ণ নিরাময় এলো ব্যায়ামে

নিয়াজ মোহাম্মদ খান
ব্যবসায়ী, ১০০ ব্যাচের গ্রাজুয়েট
হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকতে হয়েছিলো। একসময় সুস্থ হয়ে বাসায় ফিরি। কিন্তু হঠাৎ করেই শরীর খারাপ হতে শুরু করে। গ্যাস্ট্রিক, পেটে ব্যথা, বমি হতো প্রতিদিন।
দ্রুত ওজন কমছিলো। এভাবে ৬ মাস ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া চললো। এমনকি হোমিওপেথি কবিরাজিও বাদ দেই নি। কোনো উন্নতি নেই। তারপর শুরু করলাম কোয়ান্টাম ব্যায়াম। আল্লাহর রহমতে একমাসের মধ্যেই হারানো স্বপ্ন ফিরে পেলাম। ওষুধগুলো ফেলে দিলাম আর আমি লাভ করলাম পূর্ণ নিরাময়।