পথচলাকে সহজ করেছে মেডিটেশন

তাসনুতা ইফফাত আলম
তাসনুতা ইফফাত আলম
সপরিবারে স্কটল্যান্ড প্রবাসী, ১০১ ব্যাচের গ্রাজুয়েট

কোর্স করার পর থেকেই নিয়মিত মেডিটেশন, মাটির ব্যাংকে দান ও গুরুর দিক-নির্দেশনা পালন আমার অভ্যাসে পরিণত হয়েছিলো। তাই প্রবাসে পথচলা ছিলো সবসময় আমার অনুকূলে।

ইউকে-তে আসার এক সপ্তাহের মধ্যেই আমি ভালো চাকরি পেয়ে যাই যা ছিলো সত্যিই অবাক করার মতো। লন্ডন ছেড়ে এবারডিনে চলে আসার সময় আমার দুশ্চিন্তা ছিলো একটি ভালো বাসা পাওয়া নিয়ে।

কিছুদিনের মধ্যেই আমরা একটি চমৎকার বাসা পেয়ে যাই যেখান থেকে শপিং মল, ইউনিভার্সিটি, অফিস- সবকিছুই হাঁটা পথ এবং ভাড়াও আমাদের সাধ্যের মধ্যে। দ্যা রবার্ট গর্ডন ইউনিভার্সিটিতে অয়েল এন্ড গ্যাস ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি করছেন আমার স্বামী| মেডিটেশনের মাধ্যমে তার রেজাল্টও হচ্ছে আশাতীত। শত ব্যস্ততার মাঝেও পড়াশোনা, চাকরি, এবারডিন সেলের কাজ- সবকিছুই করছি স্বতঃস্ফূর্ততার সাথে।