পছন্দের স্কুলে মেয়েকে ভর্তি করাতে পেরেছি

শাহনাজ পারভীন
শিক্ষিকা, ২৪১ ব্যাচের গ্রাজুয়েট
স্বপ্ন ছিলো মেয়েকে সেরা স্কুলে ভর্তি করাবো। আমার পছন্দের তালিকায় প্রথম যে স্কুলটি ছিলো সেখানে ভর্তি করানোর জন্যে মেয়েকে প্রস্তুত করছি। ভর্তি পরীক্ষার আগে স্থানীয় পত্রিকায় স্কুলের এক বিজ্ঞপ্তিতে বলা হলো যে, সেনাবাহিনী পরিচালিত সে স্কুলটিতে শুধু সেনাবাহিনীতে কর্মরতদের সন্তানরাই ভর্তি হতে পারবে। আমি হতাশ হলেও আশা ছাড়লাম না। মাটির ব্যাংকে দান ও হিলিংয়ে নাম দেয়া শুরু করলাম। স্কুল কর্তৃপক্ষ পরের বিজ্ঞপ্তিতে বললো যে, কেজি শ্রেণীতে সীমিত সংখ্যক আসনে সাধারণ নাগরিকদের সন্তানরাও ভর্তির সুযোগ পাবে। প্রায় ১২শ পরীক্ষার্থীর মধ্যে চান্স পেলো মাত্র ৩২ জন। যে নয়জন সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদের মধ্যে আমার মেয়েও ছিলো। আমার বিশ্বাস, নিবেদিত দান ও বিশেষ প্রার্থনার ফলে এটি সম্ভব হয়েছে।