নিয়ম মানুন রাগ কমান সুস্থ থাকুন

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান
শিশুবন্ধু, বাংলাদেশে শিশু চিকিৎসার সূচনা ও বিকাশে এক জীবন্ত কিংবদন্তির নাম
মেডিকেল সায়েন্সে এখন সুস্থতা মানে শুধু শারীরিক নয়, বরং মানসিক ও আত্মিক সুস্থতাকেও বোঝায়। আমার পরিচিত মহলে বেশ প্রচলিত একটি কথা হলো ওজনের মেশিনে ভুল হতে পারে, কিন্তু আমার ওজনে নাকি ভুল হয় না। গত ২০ বছর ধরে একই ওজন ধরে রেখেছি। এর রহস্য খুব সহজ। বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস আর রাগ বর্জন। তাই নিয়ম মানুন, রাগ কমান, সুস্থ থাকুন।