নাতির জ্ঞান ফিরে এলো

অধ্যাপিকা হাসিনা ফেরদৌস বানু
অধ্যাপিকা হাসিনা ফেরদৌস বানু
১১২ ব্যাচের গ্রাজুয়েট

নাতির বয়স ৩ বছর না হতেই অপারেশন। হার্নিয়া, হাইড্রোসিল ও খতনা। জেনারেল অ্যানেসথেশিয়া দিয়ে ৫০ মিনিট ধরে অপারেশন চললো। কিন্তু এরপর তো জ্ঞান ফিরছে না। চেহারা নীল হয়ে যাচ্ছে। ডাক্তার-নার্স গম্ভীর মুখে ছোটাছুটি করছেন। পোস্ট অপারেটিভ রুমে এনে অক্সিজেন দিচ্ছেন। এদিকে আমি হিলিং করছি। ১ ঘণ্টা ধরে হিলিং করার পর নীল অবস্থা থেকে স্বাভাবিক হলো। কল্পনা করলাম হিলিং রশ্মি যেন মাথা থেকে শরীর বেয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত কোষ ও স্নায়ুকে উজ্জীবিত করছে। কল্পনায় পা পর্যন্ত আসতেই ও জেগে উঠলো। করুণাময়ের শুকরিয়া জানাবার আর ভাষা পেলাম না।