নরমাল ডেলিভারি হলো

নরমাল ডেলিভারি হলো
সুরভী ফেরদৌসি খান
সুরভী ফেরদৌসি খান, ১৮৬ ব্যাচের গ্রাজুয়েট

গর্ভধারণের পর থেকেই কোয়ান্টামের বলয়ে বেশি সময় থাকার চেষ্টা করতাম। তখন রিয়েলাইজেশন কোর্সে অংশ নেয়া ছাড়াও দুবেলা মেডিটেশন করেছি, সাদাকায়ন কার্যক্রমে নিয়মিত অংশ নিয়েছি। প্রতিদিন মাটির ব্যাংকে দান করার পাশাপাশি সবসময় মনছবি দেখতাম যে, আমার নরমাল ডেলিভারি হচ্ছে। ২০০৯ সালের ১১ জানুয়ারি ছিলো আমার অনার্স ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা। আর আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য দিন ছিলো সে মাসের ২৩ তারিখ। অর্থাৎ দুটো পরীক্ষা দিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে এবং তার পরের তিনটি পরীক্ষায় অংশ নিতে পারবো কি না তা নিয়ে ছিলো এক ধরনের অনিশ্চয়তা। কিন্তু ৯ জানুয়ারি সামান্য শারীরিক অস্বস্তি বোধ করায় ডাক্তারের কাছে গেলাম। তিনি তখনই হাসপাতালে ভর্তি হতে বললেন। সেদিন রাতে নরমাল ডেলিভারিতে এক ফুটফুটে সুস্থ কন্যাসন্তান ভূমিষ্ঠ হলো। এরপর আমি ১১ তারিখ থেকে প্রতিটি পরীক্ষায় অংশ নিয়েছি।