নতুন সিডি ‘আসুন প্রার্থনা করি’

প্রার্থনা করেন না বা করতে পছন্দ করেন না - এমন মানুষ খুব কম। আর বাঙালি তো আরো প্রার্থনা প্রেমী। দুঃখে-বিপদে তো বটেই, সুখের সময়ও প্রার্থনা বাঙালীর নিত্যসঙ্গী। আর প্রার্থনাকে স্রষ্টাও পছন্দ করেন। তিনি বলেছেন, তোমরা চাও, আমি দেবো। তবে এই চাওয়া হতে হবে একাগ্রচিত্ততায়, গভীর নিবেদনের সাথে।
মাতৃভাষায় প্রার্থনার এই তৃপ্তিকে উপলব্ধির জন্যেই আসুন প্রার্থনা করি- ফাউন্ডেশনের নতুন অডিও সিডি। নিজের জন্যে, অন্যের জন্য এবং প্রতিদিনের খুব সুন্দর ছোট ছোট কিছু প্রার্থনার পাশাপাশি এখানে আছে কোরআনের দোয়া সংবলিত এক অসাধারণ মেডিটেশন। গুরুজীর সংকলন ও কণ্ঠে এই প্রার্থনার সিডি বিক্রয়ের সমুদয় অর্থ সৃষ্টির কল্যাণে ব্যয় হবে।
তবে ওয়েবসাইট থেকেও আপনি এই সিডি ডাউনলোড করে নিতে পারেন, পরিচিতদের মাঝে বিতরণ করতে পারেন। প্রার্থনার প্রশান্তি আর রহমতের ছায়ায় আশ্রয় হোক আমাদের সবার।
ডাউনলোড করুন