দেশের গন্ডি পেরিয়ে কোয়ান্টাম স্বেচছা রক্তদান কার্যক্রম

দেশের গন্ডি পেরিয়ে কোয়ান্টাম স্বেচছা রক্তদান কার্যক্রম

২০০৮ সালের আগস্ট মাসে মা-জী নাহার আল বোখারী লন্ডন সফর করেন। তাঁর উপস্থিতি লন্ডনে কোয়ানটাম মেডিটেশন সোসাইটির সার্বিক কার্যক্রম এবং স্থানীয় কোয়ান্টাম গ্রাজুয়েট ও দায়িত্বশীলদের মাঝে সঞ্চার করে এক নতুন অনুরণন। মা-জীর সফরকালে ২৯ আগস্ট,২০০৮ এ স্বেচছা রক্তদানের আয়োজন করা হয়।

লন্ডনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এ কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির ব্যানারে প্রথমবারের মতো ৩০ জন সদস্য স্বেচছায় রক্তদান করেন।এ প্রোগ্রামে এনএইচএস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্লাড সোসাইটি, ইউকে এর মার্কেটিং এক্সিকিউটিভ জাস্টিন টেপার ও ব্লাড সার্ভিস কমিউনিকেশন অফিসার রেবেকা খান। মা-জী তাদের সাথে কোয়ান্টাম স্বেচছা রক্তদান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এনএইচএস কর্তৃপক্ষ এ বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং ২০০৯ সালের ১৪ জুন এনএইচএস-এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রক্তদান দিবসে ১৪টি দেশের পতাকার পাশে বাংলাদেশের পতাকা উত্তোলন করার কথা বলেন।

স্বেচছা রক্তদান কার্যক্রমে কোয়ান্টাম ফাউন্ডেশনের বিশেষ অবদানের জন্যে এই অনুষ্ঠানে মা-জী নাহার আল বোখারীকে ব্লাড সেন্টারের তরফ থেকে ন্যাশনাল ব্লাড সার্ভিসের মাস্কট ‘বিলি ব্লাড ড্রপ’ উপহার দেয়া হয়।

এছাড়াও গত ২৩ ডিসেম্বর লন্ডন কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির পক্ষ থেকে ৩৭ জন ওয়েস্ট এন্ড ব্লাড ডোনেশন সেন্টারে স্বেচছায় দান করেন। একইদিনে স্কটিশ ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস আয়োজিত রক্তদান কর্মসূচিতে কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি আবার্ডিন সেলের ৬ জন সদস্য স্বেচছায় রক্তদান করেন।