দীর্ঘদিন পর আমি রোজা রাখতে পারছি

ফিকরিয়া বেগম
অধ্যাপক, সেন্ট্রাল উইমেন্স কলেজ
খুব ছোটবেলা থেকেই এসিডিটি আর এলার্জি সমস্যায় ভুগছি। এসব কারণে অনেক বছর ধরেই আমি রোজা রাখতে পারতাম না। ফলে মনের মধ্যে একটা অতৃপ্তি আর হতাশা কাজ করতো। কিন্তু শুকরিয়া, নিয়মিত হিলিং মেডিটেশন করে আমার সমস্যা কমে গেছে। দীর্ঘদিন পর আমি রোজা রাখতে পারছি। এ যে কত আনন্দের তা বলে বোঝাতে পারবো না। নিয়মিত মেডিটেশন করে আমার ইনফেকশন হবার প্রবণতাও সেরে গেছে।