জিপিএ ৪.৭০ নিয়েও মেডিকেলে চান্স পেলাম

মো. সামিউল ইসলাম অনি
রংপুর মেডিকেল কলেজের ছাত্র, ২৭১ ব্যাচের গ্রাজুয়েট
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো ডাক্তার হওয়ার। বাবা-মায়ের ইচ্ছেও ছিলো তা-ই। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমার এইচএসসি-র রেজাল্ট। জিপিএ-৫ এর ছড়াছড়ির এ যুগে যেখানে মেডিকেলে ভর্তি পরীক্ষার্থী অধিকাংশ ছাত্রছাত্রীই জিপিএ-৫ পাওয়া, সেখানে মাত্র ৪.৭০ নিয়ে চান্স পাওয়াটা একটা দূর-কল্পনার মতো মনে হতে লাগলো। এমন সময় কোর্স করি। কোর্সের কিছু কথা আমার সবসময় কানে বাজতো। শৃঙ্খলকে ভাঙতে হবে। মনছবি যদি দৃঢ় হয় তবে সেটা পূরণ হতে বাধ্য। সেই গল্প যেখানে ২৮টা পোস্ট আর পরীক্ষা দেবে হাজার হাজার। ঘুরে দাঁড়ালাম। মনছবি, মাটির ব্যাংক, হিলিং আর পরিশ্রমের জোরে এ-প্লাসধারী অনেক ছাত্রকে পেছনে ফেলে আজ আমি মেডিকেলের ছাত্র।