জব স্ট্রেস দূর হলো

মনিরুল ইসলাম
বাংলা লিংকে কর্মরত, ১৮০ ব্যাচের গ্রাজুয়েট
আমি বহুজাতিক কোম্পানিতে চাকরি করি। এতদিন মেডিটেশনের মাধ্যমে জব স্ট্রেস দূর করার চেষ্টা করেছি। এখন যুক্ত হলো কোয়ান্টাম ব্যায়াম। ব্যায়ামের প্রায় সবগুলো আসন সহজে করতে পারলেও সবচেয়ে বেশি উপকার পাচ্ছি উজ্জীবন আর স্থিরায়ন বা গোমুখাসন করে। এছাড়া অফিসে ডেস্ক ওয়ার্কের ফাঁকে ফাঁকে নাসায়নের মাধ্যমে দমচর্চা করে একটানা অনেকক্ষণ অক্লান্ত কাজ করতে পারছি।