জন্মদিনে রক্ত দেবো

রেজোয়ানুল হক রাজা
এনটিভির বার্তা সম্পাদক, ৩য় ব্যাচের গ্রাজুয়েট
১৭ বছর আগে কোর্স করেছিলাম। অনেকদিন আগের কথা। তবুও সব মনে আছে। একটা ঘোরের মধ্য দিয়ে গেছে টানা ৪টি দিন। ঘোরটা নিজের ভেতরের শক্তি সম্পর্কে ধারণা পাওয়ায়। প্রথম কিছুদিন করলেও পরবর্তীতে এ চর্চা নিয়মিত করা হয় নি। তবে এটা সত্যি কোয়ান্টাম মেথডের প্রতি আকর্ষণ এই ১৭ বছরেও একটুও কমে নি। তাই যখনই সুযোগ হয়, তখনই ফাউন্ডেশনের অনুষ্ঠানে যাই। কিছুদিন আগে ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে জানতে পারি রক্তদান কার্যক্রম আরো জোরদার করতে গুরুজী নতুন এক শ্লোগান ঠিক করেছেন। সেটি হলো- ‘জন্মদিনে রক্ত দিন’। ধারণাটি খুব ভালো লাগে আমার। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে জন্মদিনে রক্ত দেবো যা হবে আমার রক্ত দেয়ার প্রথম ঘটনা। সেইসাথে অন্যদের কাছেও ধারণাটি জনপ্রিয় করার চেষ্টা করছি।