চিকিৎসা সেবা

লামায় কোয়ান্টাম চিকিৎসা সেবা কেন্দ্রে ২০০০ সাল থেকে প্রতি বছর বিভিন্ন বয়সের পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়। বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে নিয়মিতভাবে আয়োজিত হয় চিকিৎসা শিবির। কোয়ান্টামমের চিকিৎসাকেন্দ্র শাফিয়ানে শিশুকাননের কোয়ান্টা, নিজস্ব স্টাফ, স্থানীয় অধিবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। ২০১১ সালে ৫টি মেডিকেল ক্যাম্পে ৩৯২ জনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

এছাড়া ঢাকার কুড়িল ও মোহাম্মদপুর এবং চট্টগ্রামের আগ্রাবাদে ফাউন্ডেশনের চিকিৎসক সদস্যদের সহায়তায় এবং মিরপুর সেন্টারের উদ্যোগে মিরপুরে ইউসেপ বাংলাদেশের কার্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেয়া হয়।

 

Site's Category: