চিকিৎসাবিজ্ঞানের পরিপূরক কোয়ান্টাম

National Professor Dr. Nurul Islam
জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম
[ইউএসটিসির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম বাংলাদেশে উচ্চতর চিকিৎসাবিজ্ঞান শিক্ষার অগ্রপথিক। অপ্রয়োজনীয় ওষুধ নিষিদ্ধ ও ধূমপানের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির তিনিই মূল উদ্যোক্তা]

শুধু ট্যাবলেট মিকশ্চার বা প্রেসক্রিপশন দিয়ে সব রোগমুক্তি সম্ভব নয়। সৎ উপদেশ, আত্মবিশ্বাস সৃষ্টি এবং প্রশান্তিতে এ সমস্ত রোগের মুক্তি হয়। কোয়ান্টাম মেডিটেশন মানুষের মনে প্রশান্তি এবং আত্মবিশ্বাস সৃষ্টি করে রোগ নিরাময়কে ফলপ্রসূ করে। এটি এখন পাশ্চাত্যে বিজ্ঞান হিসেবে স্বীকৃত। আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও কোয়ান্টাম মেথড একে অপরের পরিপূরক। এ দুয়ের মাঝে সুষ্ঠু সমন্বয় হলে রোগ নিরাময় সহজ হবে।