চান্স পেলেই নিশ্চিন্ত

চান্স পেলেই নিশ্চিন্ত

ছোট্ট শিশু অংসাই মারমা। বাবা-মা হারা ৫ বছর বয়সী এই শিশুটির অভিভাবক আপাতত তার গোত্রের সাদ্দার বা হেডম্যান। অর্থাৎ তাদের গোত্রপতি। তিনিই অংসাইকে লোক দিয়ে পাঠিয়ে দিয়েছেন কোয়ান্টাম শিশুকাননে ভর্তি পরীক্ষা দিতে। ভর্তির সুযোগ পেলেই আর কোনো ভাবনা থাকবে না পিতৃ-মাতৃহীন এই অনাথ শিশুটির ভবিষ্যত নিয়ে- এ আশাই তাদের।