কোয়ান্টাম মেথডের কার্যকারিতা এখন প্রমাণিত
Bangla

জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম
আমি কোয়ান্টামের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। - এভাবেই কোর্সের অনুভূতি ব্যক্ত করলেন বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম।
উল্লেখ্য গত ১০, ১১, ১২ এবং ১৩ জুন অনুষ্ঠিত কোয়ান্টাম মেথডের ৩৩১ তম কোর্সে অংশগ্রহণ করেন জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম। মানুষের ৭৫% রোগই যে মনোদৈহিক সে প্রসঙ্গে শ্রদ্ধেয় স্যার বলেন, সব অসুখে ওষুধ লাগেনা। অতিরিক্ত ওষুধ নয় বরং রোগ নিরাময়ে কোয়ান্টাম মেথড পরিপূরক হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম।
তিনি আরো বলেন, যারা মানুষের জন্যে কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন। কোয়ান্টাম ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের জন্যে কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি কোয়ান্টাম ফাউন্ডেশন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এগিয়ে যাবে আরো সফলতার পথে।