কোয়ান্টাম কোর্সের ফি আসলে খুব কম

Bangla
মুস্তাফা জামান আব্বাসী

আমি কোর্সে গিয়ে অত্যন্ত উপকৃত হয়েছি। কারণ আমাদের দেশের একজন শ্রেষ্ঠ মানুষ মহাজাতক; উনি এত সুন্দরভাবে জীবনের যা প্রয়োজন, জীবন কীভাবে উন্নত হতে পারে, কীভাবে আমরা আমাদের দৈন্য-দারিদ্র-ক্লেশ অতিক্রম করে নিজের জীবনকে নিজে নির্মাণ করতে পারি -এ শিক্ষা দিয়েছেন। তার বক্তব্য এত মিষ্টি এত সুন্দর এত প্রাঞ্জল এত হৃদয়গ্রাহী যে আমি নোট নিয়েছি ছাত্রের মতো। আমাকে একজন জিজ্ঞেস করলেন, আপনি এত বয়স্ক লোক, আপনি এখানে এসেছেন কেন? আমি বললাম, “ভাই, শেখার তো শেষ নাই। আমি শিখতে এসেছি। এসেছি আমার জীবনকে উন্নত করতে।”

এবং আমার জীবনে এই জিনিসগুলো প্রতিফলন করার চেষ্টা করেছি।

আসলে কি পেলাম কি পাই নি এই নিয়ে যখন ভাবি তখন দেখি যে জীবনটা আসলে একটা শূন্যতা। কিন্তু এই শূন্যতার মধ্যেও আর একটা শূন্যতা আছে। তার সঙ্গে যদি কেউ যোগ করতে পারে, অর্থাৎ পরমার্থ যদি জীবনে প্রতিষ্ঠিত করতে পারে তাহলেই তার জীবন হবে সার্থক। এই কথাটিই নানাভাবে ঘুরিয়ে ৪ দিনের কোর্সে মহাজাতক উপস্থাপিত করেন। আমি তো বলি যে বাঙালির যে এরকম কোর্স হতে পারে তা আমি কল্পনাই করতে পারি না। এই কোর্সটির ফি আসলে খুব কম। বিদেশে এরকম অনেক কোর্স আছে যার ফি অনেক অনেক বেশি।

মহাজাতককে আমার ভালো লেগেছে এই জন্য যে তিনি অত্যন্ত সুপরিকল্পিত ওয়েতে, বিউটিফুল ওয়েতে হাসি-গান- কবিতার মধ্য দিয়ে এই কথাগুলো তিনি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছেন। আমি মনে করি এখানেই তার সার্থকতা। এজন্যই দিনে দিনে তার লোক বাড়ছে। আমি বলবো, মহাজাতক বাংলাদেশে একটা নতুন শিক্ষা প্রবর্তন করেছেন। যে শিক্ষা হচ্ছে অন্তর্লীন শিক্ষা। এই শিক্ষা আমাদের কেউ দেয় না। কিন্তু এরই তো সব থেকে বেশি দরকার।