কোয়ান্টাম সভা ও বৈঠক

কোয়ান্টাম মেথড সম্পর্কে জানার এক চমৎকার আয়োজন কোয়ান্টাম বৈঠক। মেডিটেশন কী ও কেন, কোয়ান্টাম মেথডের আলোকে কীভাবে প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য লাভ করা যায় এ বিষয় নিয়ে ১ ঘণ্টা বা তারও আলোকপাত করা হয় এ অনুষ্ঠানে।
এ পর্যন্ত সারা দেশে সেন্টার শাখা-সেলের নিজস্ব উদ্যোগ ছাড়াও কোয়ান্টাম গ্রাজুয়েট ও এসোসিয়েটদের ব্যক্তিগত পরিমণ্ডলে আয়োজিত হয়েছে কোয়ান্টাম বৈঠক। ইতোমধ্যে কোয়ান্টামের উচ্ছ্বাস ছড়িয়ে গেছে স্কুল-কলেজ-সরকারি ও ছাত্রছাত্রীদের আবাসিক হল বা মেস, করপোরেট, ও স্বেচ্ছাসেবী সংগঠন, এপার্টমেন্ট কমিউনিটি, সি-বীচ, নদীর পাড় বা বাসায় গৃহিণীদের মাঝে। কোয়ান্টাম সম্পর্কে কৌতূহলী হাজার হাজার মানুষ এ বৈঠক থেকে লাভ করছেন আলোকিত জীবনের পথ নির্দেশনা।
Site's Category: