কেউ গায়ে হাত তুললে কিভাবে প্রো-একটিভ থাকা যায়?

Question: 

কেউ গায়ে হাত তুললে কিভাবে প্রো-একটিভ থাকা যায়?

Answer: 

গায়ে হাত তুললে আপনি কী করতে পারেন? হাতটাকে ধরতে পারেন। যদি হাতটাকে ধরার শক্তি আপনার থাকে। এটার জন্যে হাত ধরার শক্তি আপনাকে অর্জন করতে হবে। এর জন্যে ঠান্ডা মাথায় নিরলস পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, দুর্বলের কোনো বন্ধু হয় না এবং দুর্বল প্রতিকার করতে পারে না। প্রতিকার করতে হলে আগে সবল হতে হয়। যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছেন ততক্ষণ গায়ে হাত তুললে চুপচাপ থাকবেন। এক গালে চড় মারলে পারলে আরেক গাল বাড়িয়ে দেবেন। কারণ শক্তি সঞ্চয় না করা পর্যন্ত যতই লাফালাফি করেন, কোনো লাভ নেই। প্রথম তো গায়ে হাত তুলেছিলো, পরে গায়ে পা তুলবে। অর্থাৎ প্রতিবাদ নয়, প্রতিকার কিভাবে করা যায় তার চিন্তা করবেন ঠান্ডা মাথায় সেভাবে পদক্ষেপ নেবেন।